আজ পৌষ সংক্রান্তি। আর সেই উপলক্ষে গঙ্গা স্নান করতে আসা মানুষের ঢল নেমেছে মালদার সদুল্লাপুর ঘাটে। আট থেকে আশি মহিলা পুরুষ সকলেই ভোররাত থেকে এসে ঘাটে জমায়েত হয়েছেন স্নান করতে। পৌষ সংক্রান্তি উপলক্ষে এখানে একটি মেলাও বসে। হাজার হাজার আজ এই নদীতে স্নান করতে আসেন।
মেলা কমিটির সদস্য নারায়ণ চন্দ্র ঘোষ জানান, এই মেলা অনাদি কাল থেকে হয়ে আসছে। কথিত আছে ভগীরথ যখন মা গঙ্গা আনয়ন করেছিলেন সেই সময় থেকে প্রচলিত এই মেলা চলে আসছে। এবার ঠাণ্ডার কারনে মেলায় পুন্যার্থী কম। তবে তিনি জানান সময়ের সাথে এবং বেলা বারার সাথে সাথে নাহলেও প্রায় ৫০ থেকে ৬০ হাজার মানুষের সমাগম হবে মেলায়। মেলায় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মেলায় ভলেন্টিয়ার ও পুলিশ মতায়ন করা হয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/y_3dSxmH5so
মালদা